Building Businesses That Impacts

বিজনেস গ্রোথে, আপনার বিশ্বস্ত পার্টনার

আমি মারুফ আহমেদ শুভ। গত ৮+ বছর ধরে বিভিন্ন ব্যবসার জন্য ডিজিটাল সল্যুশন তৈরি করছি। আমরা শুধু কাজ ডেলিভার করি না—ওয়েবসাইট ডিজাইন এস ই ও আর অটোমেশনকে একসাথে ব্যবহার করে আপনার ব্যবসাকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে নিতে কাজ করি।

আমার সম্পর্কে

শত শত প্রজেক্টের অভিজ্ঞতা থেকে তৈরি আপনার সমাধান

২০১৭ সাল থেকে Fiverr ও Upwork-এর মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের ব্যবসাকে অনলাইনে দাঁড় করাতে সাহায্য করছি। শত শত ক্লায়েন্টের সাথে কাজ করে একটা জিনিস স্পষ্ট বুঝেছি — একটা ওয়েবসাইট তখনই সফল, যখন সেটা শুধু দেখতে সুন্দরই নয়, বরং ফলাফল আনতে সক্ষম।

শুধু ডিজাইন নয়, Tracking, Analytics, SEO, Conversion এবং Automation-এর দিকটাও দেখি—যাতে পুরো ডিজিটাল সেটআপটা একসাথে কাজ করে।

প্রতিটি ব্যবসা আলাদা, তাই আমি ready-made solution-এ বিশ্বাস করি না। আগে বুঝি আপনার ব্যবসা কীভাবে কাজ করে, কাস্টমার কারা, কোথায় সমস্যা হচ্ছে এবং কোন জায়গায় উন্নতির সুযোগ আছে। তারপর সেই অনুযায়ী সমাধান দেই। আমার লক্ষ্য শুধু একটা project complete করা নয়। আমি চাই, কাজটা এমন হোক যেটা আপনার সময় বাঁচাবে, কাজ সহজ করবে, নতুন কাস্টমার আনতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ব্যবসা বড় হলেও সহজে scale করা যাবে।

সার্ভিস নয়, সঠিক সমাধান

প্রতিটি ব্যবসা আলাদা, তাই আপনার প্রয়োজন বুঝেই ওয়েবসাইট, লান্ডিংপেজ, ট্র্যাকিং অটোমেশন সাজাই।

ভবিষ্যতের Growth মাথায় রেখেই কাজ

আপনার আজকের প্রয়োজন মেটানোর পাশাপাশি, ব্যবসা বড় হলে যেন সহজে Scale করা যায় সেভাবেই সবকিছু Setup করি।

দীর্ঘমেয়াদি সম্পর্ক

কাজ শেষ হলেও সম্পর্ক শেষ নয়—প্রয়োজনে সাপোর্ট ও পরামর্শ সবসময়ই পাবেন।

বছরের বাস্তব অভিজ্ঞতা
0 +
সফল প্রজেক্ট ডেলিভারি
0 +
সন্তুষ্ট ক্লায়েন্ট
0 +
রেগুলার ক্লায়েন্ট
0 +

পার্থক্যটা কোথায়

আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়াই আমাদের কাজ

আমার মিশন

বাংলাদেশের ব্যবসাগুলোকে অনলাইনে প্রতিষ্ঠিত করাই আমাদের মিশন। আমরা এমন ওয়েবসাইট তৈরি করি, যা সঠিক ক্রেতাকে আকৃষ্ট করে, আস্থা তৈরি করে এবং কেনার সিদ্ধান্ত সহজ করে। আপনার ব্যবসাকে এগিয়ে সামনের দিকে নেওয়াই আমাদের মিশন।

আমার ভিশন

বাংলাদেশে একটি বিশ্বস্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজিটাল এজেন্সি গড়ে তোলা, যেখানে দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশি-বিদেশি ব্যবসার জন্য সকল প্রকার ডিজিটাল সল্যুশন প্রদান করা হবে।

পার্থক্যটা কোথায়

কেন আমার কাজটা একটু ভিন্ন?

বেশিরভাগ ডেভেলপার

আমি যেভাবে কাজ করি

আমি যেভাবে কাজ করি

শুধু সার্ভিস নয়, লক্ষ্য আপনার ব্যবসার গ্রোথ।

আগে আপনার ব্যবসাটা বুঝি

আপনি কী করেন, কাদের কাছে পৌঁছাতে চান আর ওয়েবসাইট থেকে কী ফল চান—কাজ শুরুর আগে এগুলো পরিষ্কার করে নিই।

তারপর ঠিক করি, আসলে কী দরকার

সব ব্যবসার জন্য একই সমাধান কাজ করে না। Website, Landing Page, SEO, Tracking নাকি Automation—যেটা আপনার জন্য দরকার, সেটাই আগে ঠিক করি।

পুরো সিস্টেমটা গুছিয়ে তৈরি করি

ডিজাইন থেকে কনটেন্ট, SEO থেকে Tracking, দরকার হলে Automation—সবকিছুকে একসাথে এমনভাবে সাজাই, যেন প্রতিটা অংশ ব্যবসার কাজে আসে।

কাজ শুরু করি, তারপর সাপোর্ট দিই

কাজ চালুর পরও প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে সাথে থাকি, যাতে সবকিছু ঠিকভাবে চলে

AI-ওয়ার্কফ্লো

AI আমার কাজ করে দেয় না — আপনার সময় বাঁচিয়ে দেয়

AI দিয়ে দশ মিনিটে ওয়েবসাইট/ল্যান্ডিং পেজ ” — কথাটা সত্যি? দশ মিনিটে একটা পেজ সত্যিই দাঁড়িয়ে যায়। তবে সেটাকে কিভাবে আপনার বিজনেসের জন্য উপযুক্ত করে তুলতে হবে সেই কাজটাই আমরা করি

AI দিয়ে বানানো পেজ দেখে আপনার কাস্টমার অর্ডার দেবে কিনা AI-এর সেটা জানার কথা না। ও তো আপনার প্রোডাক্ট ধরে দেখেনি, আপনার কাস্টমারের সাথে কথা বলেনি, আপনার কম্পিটিটর কত দামে বেচছে তা-ও জানে না। – এই সিদ্ধান্তগুলো অভিজ্ঞতা থেকে আসে, সফটওয়্যার থেকে না।

আমি AI ব্যাবহার করি  সেখানেই যেখানে — কোড লেখা, ইমেজ বানানো, কনটেন্টের ড্রাফট ইত্যাদি কাজে। 

ওয়েবসাইট থেকে সেল আসছে না? আসুন কারনটা জানি।

যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে চলে যায়, তাদের বেশিরভাগই অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট কেনে। প্রতিদিনের এই লোকসানটা কি আপনার চোখে পড়ে? ডিজাইন, স্পিড, ট্র্যাকিং, টেকনিক্যাল সমস্যা এবং অফার — যেকোনো একটা জায়গায় আটকে থাকলে বাকি সব ঠিক থেকেও অর্ডার আসে না।চলুন এনালাইসিস করে বলে দেই আপনি কোথায় আটকে আছেন।

আপনি যা যা পাবেন

আপনি যা যা পাবেন